মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

চেল্লাখালী নদীতে নৌকা চলেনা ফসল ফলে

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :
উজান থেকে নেমে আসা খরস্রোতা চেল্লাখালী নদীটি নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী এলাকার বুক চিরে প্রবাহিত হয়েছে। একসময় এ নদীতে নৌকা চলতো ও প্রচুর দেশী প্রজাতির মাছ পাওয়া যেতো। এ নদীর সুস্বাদু মাছ শিকার করতেন এলাকার শৌখিন মৎস্য শিকারিরা। কালক্রমে এই নদীটি এখন অনেকটাই মরা খালে পরিণত হয়েছে। এ নদীতে এখন আর তেমন মাছ পাওয়া যায় না। বর্ষায় থাকে খরস্রোত আর শুকনো মৌসুমে মরা খালে পরিণত হয়। কৃষক ফারুক হোসেন বলেন, নদীর পাড়ের জমি পলি পড়ায় অনেক বেশি উর্বর হয়েছে। এই উর্বর জমিতে ধানের ফলন ভালো হয়। একরে প্রায় ৭০-৮০ মণ হারে ধান পাওয়া যায়। নদীর বুকে আগাম বোরো ধান রোপণ করায় ধান কাটার সময় পাহাড়ি ঢলের ঝুঁকিও নেই।
পাহাড়ি ঢল নামার আগেই তাদের সোনার ফসল ঘরে তুলতে পারেন। উপজেলার বুরুঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে তিনি এবার ৯০ শতাংশ নদী পাড়ের জমি আবাদ করেছেন। এছাড়া জহুর উদ্দিন, হাবিল উদ্দিন ও আছমত আলীসহ প্রায় ১৫ জন প্রান্তিক কৃষক ওই নদীর বুকে প্রায় ২৫ একরের মতো জমিতে বোরো ধান চাষ করেছেন। উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন বলেন, চেল্লাখালী নদীর বুকে কৃষকরা বোরো ধান রোপণ করেছেন যা খাদ্য উৎপাদন নিরাপত্তায় খুব ভালো উদ্যোগ। নদীর পাড়ের পলিমাটিযুক্ত জমি ধান উৎপাদনের জন্য ভালো, ফলনও বেশি হয়। তাই ধান রোপণের পাশাপাশি নদীর পাড়ে সবজি আবাদ করলেও কৃষক লাভবান হতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com