রবিবার, ২৬ Jul ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

ছাইকোলা ইউনিয়নে এ্যাড. শাহ আলমের গণসংযোগ ও মতবিনিময়

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে জনসমর্থন আদায়ে গণসংযোগে মাঠে নেমেছেন পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য ও সিনিয়র আইনজীবী এ্যাড. মো. শাহ আলম।নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে ভোটযুদ্ধে নামতে তিনি চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা বাজার, বৌবাজার, বোয়াইলমারি বাজার, ধানকুনিয়া বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি নৌকা ও জননেত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দিয়ে আগামী দিনে দল কর্তৃক মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগ সরকারের প্রয়োজন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছেন। অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। মতবিনিময় ও গণসংযোগকালে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন।এসময় তার সাথে থাকা দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে এ্যাড. শাহ আলমের পক্ষে দোয়া প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com