বুধবার, ০৩ Jun ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী :

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকার একটি ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাত পৌনে ১টার দিকে স্টুডেন্ট প্যালেস নামের ছাত্রাবাস থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ সময় তার পড়ার টেবিল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মারা যাওয়া তানভীর ইসলাম রিতু বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি নীলফামারী সদর থানার কাঞ্চনহাট গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিকেল থেকেই তানভীর তার রুমের দরজা বন্ধ করে ভেতরে ছিল। পরে রাত ১১টার দিকে তার আত্মহত্যার খবর পাই। পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। বাকিটা ময়নাতদন্তের পর জানা যাবে। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ প্রমুখ।
নগরীর মতিহার থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় তার হাতে লেখা একটি সুইসাইড নোট পাওয়া যায়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com