সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

ছাত্র গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে পাবনায় শহীদি মার্চ কর্মসূচি পালন

Reading Time: < 1 minute

এস এম আলম, পাবনা:
ছাত্র গণঅভ্যুত্থানের এক মাস পূ্র্ন হওয়ায় শহীদদের স্বরনে শহিদী মার্চ কর্মসুচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন পাবনা জেলার সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা শহিদী মার্চ কর্মসুচির আওতায় মিছিল সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের জিরো পয়েন্ট শহীদ চত্বরে এসে সমাবেশে মিলিত হন। সমাবেশে বক্তব্য দেন মোহাম্মদ বিপ্লব হোসেন, বরকতুল্লাহ ফাহাদ সহ অন্যরা।
বক্তারা পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত চার আগস্ট আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ জাহিদ এবং মাহবুব নিলয়ের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করেন। পাশাপাশি অবিলম্বে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com