বুধবার, ১০ Jun ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত পাবনার  ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশুসহ ২জন নিহত ১ জন আহত যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রকৌশল বিভাগের সাবেক প্রধান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: আব্দুল জব্বারের ইন্তেকাল ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২ পাবনার বেড়ায় মাদক বিরোধী ভ্রাম্যমান অভিযানে ৩জন গ্রেফতার নীলফামারীতে নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝে খুঁড়ে নারীর মরদেহ উদ্ধার হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ফুটপাত থেকে আইল্যান্ড-রাজশাহী জুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম রাজশাহীতে বাবা-ছেলেকে পিটিয়ে আহত  নালায় ফেলে যায় আহত যুবককে পাবনার ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জনগণের সেবা দেওয়ার জন্যই সরকার আমাকে পাঠিয়েছেঃ-নওগাঁর নবাগত ডিসি

Reading Time: < 1 minute

মোঃ-হাবিবুর রহমান, নওগাঁ :
নওগাঁর জেলাবাসীকে সর্বোচ্চ সেবা দিতে সবসময় চেষ্টা করবেন জানিয়ে নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন, নওগাঁ জেলায় যতদিন থাকি চেষ্টা করব সর্বোচ্চ সেবা দিতে। জনগণের সেবা দেওয়ার জন্যই সরকার আমাকে পাঠিয়েছে নওগাঁ জেলায়। আজ গতকাল রবিবার বিকাল ৩ টার সময় নওগাঁরগণমাধ্যম কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, আমার কাজটিকে ত্বরান্বিত করতে সকল কর্মকর্তার কর্মকাণ্ডের প্রতি বিশেষ নজর দিতে জেলার গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান, সোহেল রানা উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার অতিরিক্ত জেলা প্রশাসক, বিরোদা রানী রায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), এ এইচ ইরফান উদ্দিন আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), মোঃ মনিরুজ্জামান সিনিয়র সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সিনিয়র সাংবাদিক হারুন রশীদ,কাজী কামাল,মোঃ-হাবিবুর রহমান, আব্দুর রিপন রফ, নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল আরও বলেন, সমাজের অসংগতি তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা সব থেকে বেশি, আমি প্রত্যাশা করব নওগাঁর গণমাধ্যমকর্মীরা তাদের সত্য লেখনীর মধ্য দিয়ে এ জেলার সমাজ সংস্কারের কাজে ভূমিকা রাখবে।তিনি বলেন, বহু ত্যাগের মধ্য দিয়ে এ দেশের ছাত্র জনতা একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে সমাজ সংস্কারের জন্য। তাদের এই কষ্টার্জিত অজনকে কোনোভাবেই আমরা বৃথা হতে দেব না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com