শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

জনগণ সন্ত্রাসীদের নয়, উন্নয়ন ও শান্তির পক্ষে থাকবে-খাদ্যমন্ত্রী

Reading Time: < 1 minute

হাবিবুর রহমান, নওগাঁ :
জনগণ আগুন সন্ত্রাসীদের সাথে নয়, উন্নয়ন ও শান্তির সাথে থাকবে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার দুপুরে নওগাঁর পোরশা বড়গ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি যদি আবার আগুন সন্ত্রাস করে,জনগণের সম্পদ নষ্ট করে আর আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবেনা। যারা পুলিশ হত্যা করে তাদের সাথে কোন সমঝোতা হতে পারেনা বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা যদি এই অত্যাচার নির্যাতন ও আগুন সন্ত্রাসীর কাছে মাথা নত করে তাহলে দেশের ১৭ কোটি মানুষেরী মাথানত হয়ে যায়। প্রধানমন্ত্রী পরিস্কার বলেছেন, “আমার জীবন যেতে পারে কিন্তু আমি সন্ত্রাসীদের হাতে দেশ তুলে দিয়ে যাবো না। তিনি আরও বলেন, আমরা শান্তি চাই, এই দেশটাকে সুখি সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ হিসাবে গড়তে চাই। আর সেজন্য জনগণের সমর্থন চাই। দেশকে সন্ত্রাসীদের হাতে তুলে দেবেন নাকি যিনি বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করেছেন তাঁর পক্ষে থাকবেন সে সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে উল্লেখ করে তিনি বলেন, সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে হবে। ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন এবং ঘাটনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদ। বিকেলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com