মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা সার্কেলের প্রকৌশলী জামানুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা সার্কেলের প্রকৌশলী জামানুর রহমানের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার এ মানববন্ধনের আয়োজন করে। তাদের বাসা পাবনার তেলিগ্রাম এলাকায়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন- রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, বিটিসি নিউজ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারি কর্মকর্তাদের স্মার্ট হওয়ার বিকল্প নেই। অথচ বিভিন্ন অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। উন্নয়নমুখী বাংলাদেশে এটি দুঃখজনক। এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রকৌশলী জামানুর রহমানের বিরুদ্ধে। এ অভিযোগের সঠিক তদন্ত হওয়া উচিৎ।
মানববন্ধনে ভুক্তভোগী নারী কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, তার বাবা ওই প্রকৌশলীর অফিসে চাকরি করার সুবাদে জামানুরের সঙ্গে পরিচয় হয়। এ সুযোগে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ ও নির্যাতন করেছেন ওই প্রকৌশলী। তাদের বাসায় সন্ত্রাসী পাঠিয়ে প্রাণনাশের হুমকি-ধামকিসহ নানা ধরণের অত্যাচার করা হয়েছে।  এদিনের মানববন্ধনে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, বোয়ালিয়া থানা কমিটির আহবায়ক সাগর নোমানী, ২৫ নম্বর ওয়ার্ড আহবায়ক মো. ইউসুফ, সদস্য রফিকুল হাসান চন্দন, আল-আমিন হোসেন, রাতুল সরকার, আরিফুল ইসলাম, মো. রাজন ও মিজানুর রহমান মিজানসহ আরও অনেকে অংশ নেন। মানববন্ধন শেষে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেও অভিযুক্ত প্রকৌশলীর বিচার দাবিতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগী পরিবার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com