বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

জমি নিয়ে বিরোধ মহম্মদপুরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২৫ আটক ৪

Reading Time: < 1 minute

কামরুল হাসান,মহম্মদপুর মাগুরা :
মাগুরার মহম্মদপুরে উপজেলা সদরের সূর্যকুন্ডু গ্রামে আজ শনিবার বিকেলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ২৫ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ১৩ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ ৪ জনকে আটক করেছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলা সদরের সূর্যকুন্ডু গ্রামের মালেক শেখের ছেলে আবু বক্কর শেখ ও আফজাল মিয়ার ছেলে ইসরাফিলের সাথে দীর্ঘদিন ধরে বসত বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার বিকালে আবু বক্কার আফজাল মিয়ার বাড়ি সংলগ্ন পথ দিয়ে যাওয়ার সময় ইসরাফিল বাধা দেয়। এবং কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর জানাজানি হলে উভয় পক্ষের সমর্থরা দেশিও অস্ত্রসাজে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যপি এই সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। গুরুতর আহত মধ্যে রাজিয়া (৩০), রওশনারা (৫০), আব্দুল্লাহ (২৯), সোহরাব শেখ (৪৫), শফিকুল (৩৮), রুমি বেগম (১৯), ইউনুচ (৩৭) , ইউসুব (৩৫), আরজিনা (১৮), আবু বক্কার (৫০), আজিত ফকির (৪২) ইব্রাহিম (২০) ও রহমান শেখ (২৮) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ সময় সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বক্কার, রইস, মহুবার ও নাছির কে আটক করা হয়।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন বলেন, এলাকর পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ঘ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com