বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

জলাশয় সংরক্ষণে সুফল পাচ্ছেন রাজশাহীবাসী

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন লেক ও পুকুর সংরক্ষণ করা হচ্ছে। লেক ও পুকুর সংরক্ষণের পাশাপাশি সৌন্দর্য বর্ধণের কারণে জলাশয়গুলো নগরীবাসীর বিনোদনের কেন্দ্র হিসেবে পরিচিত পাচ্ছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের তথ্য বলছে, মহানগরীর ২৬ নং ওয়ার্ডে ভদ্রার পদ্মা পারিজাত লেক, ১৫ নং ওয়ার্ডে সপুরায় মঠপুকুর, ২৩ নং ওয়ার্ডে কালীপুকুর সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধন করা হয়েছে। প্রতিটি জলাশয়ের প্রতিরক্ষামূলক সীমানা প্রাচীর নির্মাণসহ সৌন্দর্যবর্ধণ করে ওয়াকওয়ে বা হাটার জায়গা এবং বসার স্থান করা হয়। এতে বিকালে প্রাকৃতিক পরিবেশে সাধারণ মানুষরা বিনোদনের জায়গা যেমন পেয়েছে অপরদিকে পরিবেশের ভারসাম্য রাখতে এই জলাশয়গুলো ব্যাপক ভূমিকা রাখছে। এছাড়াও জলাশয়গুলোর আশেপাশে আগুন লাগলে সেখান থেকে পানি ব্যবহারের সুযোগ থেকে যাচ্ছে। পরিবেশ ও ব্যক্তি মানুষের সম্পত্তি রক্ষায় বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে ভূমিকা রাখবে সংরক্ষণ করা পুকুর ও লেকগুলো।
রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে মহানগরীর সপুরা গোরস্থানের ভেতরের পুকুর, দড়িখরবোনা ও পবা নতুনপাড়ার জলাশয়ের প্রতিরক্ষামূলক সীমানা প্রাচীর, সৌন্দর্য্যবর্ধক বেঞ্চ ও ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। একইভাবে বঙ্গবন্ধু হাইটেক পার্কের বিপরীতে ১নং ওয়ার্ডে গুলজারবাগ নুরুর ঢালান লেক খনন, প্রতিরক্ষা সীমানা প্রাচীর, সৌন্দর্য্য বর্ধক বেঞ্চ ও ওয়াকওয়ে নির্মাণ কাজ চলমান রয়েছে। এই কাজে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ২৪ লাখ ৭৯ হাজার টাকা। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ও জলাশয় রক্ষার্থে ২৩ নং ওয়ার্ডে টিকাপাড়া গোরস্থানের জলাশয় খনন ও ৪নং বুলনপুর ঈদগাহের পাশে প্রতিরক্ষামূলক সীমানা প্রাচীর, সৌন্দর্য্য বর্ধক বেঞ্চ ও ওয়াকওয়ে নির্মাণ কাজ চলছে। এতে ব্যয় হচ্ছে ৬ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকা। ৬নং ওয়ার্ডে বক্ষব্যাধী হাসপাতালের জলাশয় খনন, প্রতিরক্ষামূলক সীমানা প্রাচীর, সৌন্দর্য বর্ধক বেঞ্চ ও ওয়াকওয়ে নির্মাণ কাজ এবং শিশু হাসপাতালের সামনের পুকুর প্রতিরক্ষামূলক সীমানা প্রাচীর, সৌন্দর্য্য বর্ধন কাজ চলমান রয়েছে। এই দুটি জলায়শ সংরক্ষণ ও সৌন্দর্য্যবর্ধনে ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৪৯ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া মাদ্রাসা মাঠ সংলগ্ন পুকুরের উন্নয়ন কাজ চলমান রয়েছে।
এ বিষয়ে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহী মহানগরীর সপুরা মঠপুকুর, ভদ্রা পারিজাত লেক ও কালীপুকুরের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কাজ সুসম্পন্ন হয়েছে। কয়েকটি কাজ চলমান রয়েছে। এছাড়াও ২২টি জলাশয় সংরক্ষণ, সংস্কার ও সবুজায়নে নতুন প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com