সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের প্রার্থী ঘোষণা বাদ পড়লো রাজশাহীর ৩ এমপি

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চ‚ড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চ‚ড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজশাহীতে বাদ পড়েছেন দুই এমপি। তারা হলেন, এমপি আয়েন, এনামুল হক ও মুনসুর রহমান। বৃহস্পতিবার থেকে টানা বৈঠকে প্রার্থীতালিকা চ‚ড়ান্ত করলেও এতদিন তা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি। চ‚ড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে রোববার সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছর আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। সর্বশেষ গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার আগের সংসদের ৫৬ জন এমপি দলীয় মনোনয়ন পাননি। আবার ২০১৪ সালের নির্বাচনে তার আগের সংসদের ৪৯ জনকে মনোনয়ন দেয়া হয়নি। ওমর ফারুক চৌধুরী রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী), মোহাম্মদ আলী কামাল রাজশাহী-২(সদর), আসাদুজ্জামান আসাদ রাজশাহী-৩(পবা-মোহনপুর), আবুল কালাম আজাদ রাজশাহী-৪(বাগমারা), আব্দুল ওয়াদুদ দারা রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) ও মোহাম্মদ শাহরিয়ার আলম রাজশাহী-৬(বাঘা-চারঘাট)। ফলে বাদ পড়েছেন বর্তমান এমপি আয়েন উদ্দিন, এনামুল হক ও মুনসুর রহমান। এদের মধ্যে সবেচেয়ে বিতর্কিত ছিলেন এমপি এনামুল হক। নিয়োগ বাণিজ্য, নারী ক্যালেঙ্কারী, দুর্নীতি-অনিয়মসহ কোটি কোটি কোটি টাকার প্রকল্প লোপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অনিয়ম-বাণিজ্যের অভিযোগ আছে আয়েন ও মুনসুরের বিরুদ্ধেও।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com