রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

জাতীয় পার্টির রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন মিজানুর চৌধুরী

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর :
জাতীয় পার্টি রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর বারী চৌধুরী। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী শূন্য হওয়া পদে তাকে কো-আপ্ট করে তা অনুমোদন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর জেলা সভাপতি ও বিরোধী দলীয় চীফ হুইপ আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা এমপি। এর আগে তার আবেদনের প্রেক্ষিতে রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক তাকে ওই পদে কো-আপ্ট করার জন্য সুপারিশ করেন।
জানা গেছে, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আর্দশের সৈনিক আলহাজ্ব মিজানুর বারী চৌধুরী রংপুর নগরীর সুপার মার্কেটের একজন ব্যবসায়ী। তিনি পার্টির প্রতিষ্ঠালগ্ন হতে জাতীয় পার্টির সাথে জড়িত এবং এরশাদ মুক্তি আন্দোলনসহ দলীয় বিভিন্ন কর্মকান্ডে সংক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছেন। দলের প্রতি তার অনুগত্য ও ত্যাগের কারণে সার্বিক বিবেচনা করে তাকে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়। এদিকে জেলা কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পাওয়ায় জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ ব্যবসায়ীরা তাকে অভিননন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com