রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারঘাট উপজেল ও পৌর বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী তালুকদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাটের কৃতি সন্তান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সহ-সভাপতি (রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত), রাজশাহী জেলা যুবদলের সাবেক আহবায়ক, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও যুগ্ম সম্পাদক, বারবার এর কারা নির্যাতিত পরীক্ষিত সংগঠক, রাজশাহী জেলা বিএনপি’র সুযোগ্য, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন উজ্জল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুরাদ পাশা , চারঘাট পৌর বিএনপি’র নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ জহুরুল হক জহুর, ভয়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি’র নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি এবং পান্নাপাড়া ওয়ার্ডের একটানা তিন তিনবারের নির্বাচিত মেম্বার মোঃ আকছেদ আলী মন্ডল, নিমপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বানী ইসরাইল কুড়হান, চারঘাট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সরদহ ইউনিয়নের জনতা চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন চারঘাট উপজেলা বিএনপি’র নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ জহরুল ইসলাম জীবন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com