বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি 

জীবনের নিরাপত্তা চেয়ে রংপুর মহানগর আ.লীগ নেতা তুষার কান্তি মন্ডলের জিডি

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর॥
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।।
রোববার রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় তিনি এ জিডি করেন।
এতে তুষার কান্তি মন্ডল উল্লেখ করেছেন যে, ইতিপূর্বে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির আমার উপর হামলা করেছে। আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমি মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী। সেই লক্ষে মহানগরী জুড়ে জনসংযোগ করছি। ইতিমধ্যে রংপুর সিটি কর্পোরেশনের ১৯৬টি মৌজা, ৯৫২টি পাড়া, ১৫০টি হাট বাজারে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উন্নয়নের চিত্রগুলো জনসাধারণের মধ্যে প্রচার অব্যাহত রয়েছে। বর্তমানে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় নৌকার জোয়ারের সাথে সাথে আমার ব্যক্তিগত সুনাম বৃদ্ধি পেয়েছে। এই গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে লাঞ্চিত করাসহ আমার জান ও মালের বড় ধরনের ক্ষয়ক্ষতি শুরুর পায়তারা করছে। রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন হাট-বাজার ও পাড়া মহল্লায় রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা শেষে আমার বাসায় ফিরতে গভীর রাত হয়ে যায়। এই সুযোগে মেয়র পদপ্রার্থী প্রতিপক্ষরা আমার উপর হামলা করার আশঙ্কা রয়েছে। উল্লেখিত বিষয়ে আপাতত কোনো মামলা মোকাদ্দমা করবো না। প্রয়োজনে পরবর্তীতে আইনের আশ্রয় গ্রহণ করবো। সোমবার জিডির বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com