রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

জোরপূর্বক জমি দখল করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

পায়েল হোসেন রিন্টু, ঈশ্বরদী পাবনা:
পাবনা সদরে সমাজসেবা অফিসের অফিস সহকারি কর্তৃক নিজ নামিও দলিল এর দাগ বাদ দিয়ে অন্য দাগের সম্পত্তির জোর করে দখল করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগ পরিবার। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) চর সাহাদিয়া মোড়াস্থ্য নিজ জমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্যে  মিরাজুল ইসলাম বলেন, আমি  বিগত ২০ বছর পূর্বে দাপুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড অন্তর্গত চর সাহাদিয়া গ্রামে জমি ক্রয় করি। কিন্তু  সমাজসেবা অফিসের অফিস সহকারি মোঃ আব্দুল আলীম, পিতা আলাউদ্দিন,গ্রাম চরসাহাদিয়ার  কুঠিপাড়া গত ১০ অক্টোবর ২০২১ ইং তারিখে আমার পার্শ্ববর্তী  তিনটি দাগে যা  উত্তর – পশ্চিম দিকে। সে তিন টি দাগ হতে  ক্রয় করে  ভোগ দখল করে যা দলিলে উল্লেখ আছে। কিন্ত বর্তমানে সে প্রভাবশালী হওয়ায় নানা রকম ভাবে ভীতি প্রদর্শন করিয়ে আমার রাস্তা পজিশন  সংলগ্ন জমি জোর করে দখল করার চেষ্টা করছে। উক্ত  আব্দুল আলিম বর্তমানে সে একটি দাগ হতে সমস্ত জমি দাবি করেন এবং ক্ষমতার বলে সে রাতের আঁধারে উক্ত জমিতে বালু ফেলে রাখেন।  সে নানা রকম ভাবে আমাদের নিজ নামের সম্পত্তি যা রাস্তা পজিশন সংকলগ্ন জমি জোর- দখলের পাঁয়তারা করছে যা আইন বিরোধী। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উক্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। এসময় তিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করে সঠিক বিচার দাবি করেন। এ সময় পরিবারের পক্ষ থেকে উত্তর সংবাদ সম্মেলনে মিজারুল ইসলাম, মনিরুল ইসলাম, রবিউল ইসলাম, জহুরুল ইসলাম, আজিজুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com