বুধবার, ০৩ Jun ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

ঝিনাইগাতীতে তিন ভুয়া এসএসসি পরীক্ষার্থীকে দন্ড

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুরের ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষার্থীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে এসএসসি পরীক্ষার ভেন্যুকেন্দ্র ঝিনাইগাতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সারিকালিনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে এনামুল হক (২৪), দিঘীরপাড় এলাকার মো. ছামিউল হকের ছেলে মো. হানিফ (১৯) ও সারিকালিনগর এলাকার জান্নাতুল ফেরদৌস (২১)। জানা গেছে, ভুয়া পরীক্ষার্থী এনামুল হক তার বন্ধু এসএসসি পরীক্ষার্থী রতন রবি দাস, মো. হানিফ তার বন্ধু পরীক্ষার্থী মো. বিল্লাল হোসেন ও জান্নাতুল ফেরদৌস তার মা নুরুন্নাহারের পরিবর্তে এসএসসি (ভোকেশনাল) শাখার রসায়ন-২ (১৯২৬) এর প্রক্সি পরীক্ষা দিতে এসেছিল। পরীক্ষার্থীরা উপজেলার আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি (ভোকেশনাল) শাখার শিক্ষার্থী ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবির বলেন, ‘পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে গিয়ে একজন পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হয়। পরে কেন্দ্র সচিব মো. আব্দুল হামিদের সহায়তায় তখন সব শিক্ষার্থীর কাগজপত্র যাচাই করে এনামুল হক, হানিফ ও জান্নাতুল ফেরদৌস পরীক্ষার্থী সেজে পরীক্ষার্থীদের পরিবর্তে প্রক্সি পরীক্ষা দিচ্ছিল। দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও তাদেরকে ১শ টাকা করে অর্থদন্ড এবং একজনকে ১ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।’

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com