বুধবার, ০৩ Jun ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

ঝিনাইগাতীতে নিখোঁজ অটোচালকের লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজ ব্যাটারিচালিত অটোরিকশা চালক মো. আরব আলীর (২১) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলার বড় রাংটিয়া এলাকার সীমান্ত সড়ক সংলগ্ন একটি খাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নিহত আরব আলী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার মৃত আব্দুছ ছালামের ছেলে।এদিকে সংবাদ পেয়ে শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) মো. খোরশেদ আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ঝিনাইগাতী-নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম ঘটনাস্থল পরিদর্শন করেন।নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, বেকারত্ব দূর করতে এবং পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে জীবিকার তাগিদে এইচএসসি পাশ করে আরব আলী একটি অটোরিকশা কিনে চালাতে থাকেন। গত শনিবার রাত ৮টার দিকে আরব আলী তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে বের হয়। এরপর তাকে খোঁজে না পেয়ে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরী করে আরব আলীর পরিবার।সোমবার সকালে স্থানীয় এক কৃষক ঘাস কাটার জন্য উপজেলার বড় রাংটিয়া এলাকায় খালের পাশে গেলে খালের পানিতে একটি লাশ দেখতে পান। পরে ঝিনাইগাতী থানার পুলিশ ও আরব আলীর স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও শনাক্ত করে। নিহতের শরীরে বিভিন্ন ধরণের আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বত্তরা আরব আলীকে নৃশংসভাবে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত কওে গ্রেফতারের চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com