শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

টুংটাং শব্দ নেই নীলফামারী কিশোরগঞ্জের কামারশালাতে

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান,কিশোরগঞ্জ, নীলফামারী :
জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী বুধবার ২১ জুলাই পালিত হবে কোরবানির ঈদ। আর এই পশু কোরবানিকে কেন্দ্র করে বছরের এই সময়টাতে ভালো আয় রোজগারের আশায় কামারশালায় ব্যস্ততার অন্ত থাকে না। কিন্তু চলমান মহামারী করোনা ভাইরাস যেন তাদের ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিয়েছে।আগের মত ঈদকে ঘিরে কামারশালাগুলোতে নেই তেমন কোন ব্যস্ততা। অনেকে পুঁজি হারিয়ে ব্যবসা গুটিয়ে নিয়েছে অনেক আগেই,যেখানে এক সময় সকাল থেকে রাত পর্যন্ত চলতো তপ্ত লোহা পিটিয়ে ছোট-বড় দা, ছুরি,বটি,চাপাতি,কাটারী তৈরির কাজ। করোনাভাইরাস সংক্রমন এড়াতে লকডাউনের মধ্যে ক্রেতা পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন কামাররা। গতকাল শনিবার উপজেলার বিভিন্ন এলাকার কামারশালা ঘুরে দেখা গেছে,আগের মত ব্যস্ততা নেই কামারদের,নেই তেমন হাতুড়ির টুংটাং শব্দ।কয়েকটি কামারশালা খোলা থাকলেও নেই তেমন কাজ। তবে পরিবেশ স্বাভাবিক থাকলে একমাস আগে থেকেই কামারশালায় হাতিয়ার বানানোর কাজ শুরু হতো।কামারশালায় পাশ দিয়ে গেলেই শোনা যেত হাতুড়ির জ্বালাময়ী টুংটাং শব্দ আর লোহা গরম করা ভাতির শব্দ ও আগুনের স্ফুলিঙ্গ। কিন্তু চিত্র পুরোপুরি ভিন্ন।এর প্রধান কারন করোনা সংকট।এ সময় উপজেলার কামারপাড়া গ্রামে কামারশালায় কথা হয় আরিফ রবিন কর্মকারের সাথে। তারা জানান,এবছর ব্যবসার মূল সময়টাতে লকডাউন। ঈদ আসলেই কাজের চাপ কয়েকগুন বেড়ে যায়,ভালো আয় রোজগারও হয়।কিন্তু এবার সে পরিমান কাজ নেই।তারা আরও বলেন,ঈদের এক মাস আগে থেকেই দা,ছুরি,বটি,কাটারী,চাপাতিসহ নানা হাতিয়ার তৈরি করা শুরু হতো।সেই সাথে কামারশালার সামনে বিক্রি করার জন্য সাজানো থাকতো পশু কোরবানি করার বিভিন্ন সরঞ্জামাদি আর বিক্রি শুরু হতো এক সপ্তাহ আগে থেকেই। কিন্তু এ বছর লোহার দামও বেশী তেমন ক্রেতাও নেই,তাই কাজও পাওয়া যাচ্ছে না। পুঁজি হারানোর শঙ্কা দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে পড়তে হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com