বুধবার, ০৩ Jun ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

ডোমারে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী:
ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার ইভেন্টে নীলফামারীর ডোমারে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ই সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল আলম, সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমণী কান্ত রায়, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, সিনিয়র সহকারী শিক্ষক হারুন অর রশীদ প্রমুখ।গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের প্রথম ম্যাচে অংশগ্রহণ করে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সোনারায় উচ্চ বিদ্যালয় ফুটবল দল। এতে সোনারায় উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করেছে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়।উল্লেখ্য, আগামী ১২ই সেপ্টম্বর এবছরের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com