রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

ডোমারে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী:
আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, অগ্রগতি ও সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে যৌথ সভা করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।শুক্রবার (২৫শে আগস্ট) বিকাল ৫টায় ডোমার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু।ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ মিজানুর রহমান তুলু, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন প্রমূখ সহ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদকবৃন্দ, প্রত্যেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সভায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১লা সেপ্টেম্বর সকাল ৭টায় দলীয় পতাকা উত্তোলন, বিকাল ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিকাল ৪টায় আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com