রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

ডোমারে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১লা সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাটার মোড় থেকে উপজেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে সমবেত হয়। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ মিজানুর রহমান তুলু, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইমরানুল হক আনোয়ার, জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব মোঃ লোকমান হোসেন লাভলু, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ তানভীর ইসলাম সোহেল, সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলাম আশরাফ প্রমূখ।
সভায় সরকারের পতন নিশ্চিত করতে এক দফা আন্দোলন বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানান নেতারা। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের দাবী তুলেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com