শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

ডোমারে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম নীলফামারী :
নীলফামারীর ডোমার পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) বাদ আছর থেকে উপজেলা শহরের বাটার মোড় রুবেল চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডোমার পৌরসভা শাখার আয়োজনে অনুষ্ঠিত সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বয়ান পেশ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোকাররম হোসাইন সাঈদী। ডোমার পৌর জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা মজলিসে শুরার সদস্য মোঃ নুর কামালের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও নীলফামারী জেলা আমীর মুহাম্মদ আব্দুর রশীদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুস সাত্তার, ডোমার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও সাবেক উপজেলা আমীর মাওলানা মোঃ আব্দুল হাকিম, ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার মোঃ আহমাদুল হক (মানিক), সেক্রেটারী মোঃ আব্দুল হক, ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ দেলাওয়ার হোসেন, ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোসলেহুদ্দীন শাহ কোরাইশী প্রমুখ সহ জামায়াতের নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিবর্গ। মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী সম্পর্কিত আলোচনা করা হয়েছে। এছাড়া ডোমার সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় অনুষ্ঠিত হয় ইসলামী সঙ্গীতানুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com