মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ডোমারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডোমারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম নীলফামারী :
মালবোঝাই ট্রাকের ধাক্কায় নীলফামারীর ডোমার শহরে সেলিম আহমেদ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৯ই ডিসেমম্বর) বিকালে পৌর শহরের পোষ্ট অফিস সংলগ্ন ডিবি রোডে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ঐ মোটরসাইকেল আরোহী।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।
নিহত সেলিম আহমেদ উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী কাকতলী গ্রামের মৃত সোলেমান আলীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ডোমার বাজারে আসছিলেন সেলিম আহমেদ। এসময় বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com