বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

News Headline :
বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে

তত্ত্বাধায়ক নয় সুষ্ট নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবে—ব্যারিস্টার শামীম এমপি

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মেধাবি শিক্ষার্থী, অসহায় ব্যক্তিদের মাঝে বাইসাইকেল, ফ্যান ও নলকুপ এবং বীর মুক্তিযোদ্ধাদের চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বামনডাঙ্গা হাসানগঞ্জস্থ পল্লীবন্ধু এরশাদ হাসপাতাল চত্বরে ওইসব উপকরণ বিতরণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিশ্বাস করেনা। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণ যাতে নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এর জন্য সুষ্ট নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে। তিনি আগামী নির্বাচনে লাঙল মার্কায় ভোট দিয়ে তার ব্যাপক উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলম, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, থানার ওসি কে এম আজমিরুজ্জামান, উপজেলা জাতীয়পাটির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সহ-সভাপতি জহুরুল হক বাদশা, সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জাতীয় পাটির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। সাংসদ শামীমের ব্যক্তিগত অর্থায়ন এবং এলজিইডির একটি প্রকল্পের বরাদ্দের অর্থ হতে উপকরণ সমুহ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের অফিসের জন্য ১৫টি কাঠের চেয়ার, ৩০২টি ফ্যান, ১৬০টি নলকুপ এবং ৭০টি বাইসাইকেল । এর আগে সকাল ৮টায় পল্লীবন্ধু চত্বরে জাতীয় পাটি ও তার সহযোগী সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সাংসদ শামীমসহ পৌরসভা ও ১৫টি ইউনিয়নের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com