শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

তানোরের সংঘবদ্ধচক্রের ৩ সদস্যকে চুরির ভ্যান-সহ রাজশাহীতে গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহীর তানোরে সংঘবদ্ধচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। এ সময় চুরি হওয়া ১টি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করা হয়েছে।সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় রাজশাহীর মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বায়াবাজারের একটি গ্রারেজের মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো: মো: সুজন উদ্দিন (২৩), মোঃ ফিরোজ ইসলাম (২০) ও মোঃ মাফিকুল ইসলাম (৩৬)। মোঃ সুজন উদ্দিন রাজশাহী জেলার তানোর থানার ভদ্রখন্ড গ্রামের মোঃ নাজির হোসেন বাদশার পুত্র, মো: ফিরোজ ইসলাম একই থানার একই গ্রামের মোঃ মনসুর রহমানের পুত্র এবং মোঃ মাফিকুল ইসলাম নুর মোহাম্মদের পুত্র।সোমবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।তিনি জানান, (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় তানোরের রায়তান আকসা মসজিদ মোড় হতে নবনবী যাবার জন্য ৪০০ টাকায় ভুক্তভোগী মোঃ রবিউল ইসলামের অটোচার্জার ভ্যান ভাড়া করেন অভিযুক্ত মোঃ সুজন উদ্দিন ও মোঃ ফিরোজ ইসলাম। এদিন শালবান্ধা এলাকায় অভিযুক্ত মোঃ মাফিকুল ইসলাম অটোচার্জারে যাত্রী হিসেবে উঠতে চায়। এরই মধ্যে অভিযুক্ত মোঃ সুজন উদ্দিন ও মোঃ ফিরোজ ইসলাম ভুক্তভোগীর মাথায় লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে গুরুত্বর জখম করে অভিযুক্তরা অটোচার্জার ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল রাজশাহীর মহানগরীর এয়ারপোর্ট থানাথীন বায়াবাজারের একটি গ্রারেজের মধ্যে অভিযান চালিয়ে অটোচার্জার ভ্যান উদ্ধার-সহ মোঃ সুজন উদ্দিনকে গ্রেফতার করা হয়। মোঃ সুজন উদ্দিনের দেয়া তথ্যে এদিন সকাল ৮টায় তানোর থানাধীন কাশেমবাজার এলাকা থেকে অভিযুক্ত মোঃ ফিরোজ ইসলাম ও মোঃ মাফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তানোর থানায় একটি দস্যুতার মামলা রুজু করা হয়েছে। সোমবার অভিযুক্তদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com