বুধবার, ০৩ Jun ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

তারাগঞ্জের ‘শিশু বক্তা’ আবু রায়হান সুন্দরগঞ্জে দুর্ঘটনায় নিহত

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা ইসলামী শিশু বক্তা শিশু বক্তা হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান আজাদী গত রোববার দিবাগত রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয়েছে। নিহত মাওলানা আবু রায়হান রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
রোববার দিবাগত রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে মোটরসাইকেল যোগে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন শিশু বক্তা আবু রায়হান। পথে রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল আরোহী মোফাজ্জল মিয়া ও তাজুল ইসলাম নামের আরও দুজন আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com