রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

তারাগঞ্জে আন্তর্জাতিক মে দিবস পালিত

Reading Time: < 1 minute

জুয়েল ইসলাম, তারাগঞ্জ রংপুর:
“শ্রমিক-মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে ।
আজ রোববার (১লা মে) সকাল ১০ টায় তারাগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি তারাগঞ্জ উপজেলার গরুহাটি থেকে শুরু হয়ে অগ্রণী ব্যাংক মোড়, পুরাতন চৌপথি ও নতুন চৌপথি বাস স্ট্যান্ড হয়ে পুনরায় তারাগঞ্জ গরু হাটিতে এসে শেষ হয়।
বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় তারাগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব শফিকুল ইসলাম, জহুরুল ট্রেডার্সের প্রোপাইটার জহুরুল হক, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন তারাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র রায় সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও শ্রমিকরা উপস্থিত ছিলেন ।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল ইসলাম বলেন, ১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে মহান মে দিবস পালিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত। প্রতি বছর ১লা মে বিশ্বব্যাপী এ দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হয়।
পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে ১ লা মে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com