মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

তারাগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেমিস্টস্ সমাবেশ অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

জুয়েল ইসলাম, তারাগঞ্জ রংপুর :

‘নকল-ভেজাল ঔষধ বর্জন করি, সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় করি’- এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেমিস্টস্ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কাজী আখতার হোসেনের সভাপতিত্বে তারাগঞ্জ অডিটোরিয়াম হলরুমে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক জানান, তারাগঞ্জ উপজেলায় প্রায় দুই শতাধিক ফার্মেসী গড়ে উঠেছে। আর এ ফার্মেসী গুলোতে যেন নকল-ভেজাল ঔষধ বিক্রয় করতে না পারে। সেই সাথে কোন কোম্পানি যেন আমাদের এ ফার্মেসী গুলোতে কোন প্রকার ভেজাল ঔষধ দিয়ে প্রতারিত না করে এ লক্ষ্যেও আমরা কাজ করে যাচ্ছি। সেই সাথে মেয়াদহীন ঔষধ যেন কোম্পানিগুলো ফেরত নেয় তাঁর জন্যও আমরা কাজ করছি। আমাদের এ সংগঠন দীর্ঘ ২৫ বছর ধরে তারাগঞ্জে কাজ করে যাচ্ছে। এসময় কেমিস্টস্ সমাবেশে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির রংপুর শাখার সভাপতি আব্দুল কাদের, সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মারুফ ইলাহী, ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম, তারাগঞ্জ উপজেলার সকল ফার্মাসিস্টস্ ও তারাগঞ্জে কর্মরত বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com