শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

তারাগঞ্জে লকডাউনের পঞ্চম দিনে ৫ জন মোটরসাইকেল আরোহীর জরিমানা

Reading Time: < 1 minute

জুয়েল ইসলাম, তারাগঞ্জ রংপুর :
সরকার ঘোষিত সর্বাত্মক চলমান লকডাউনের পঞ্চম দিনেও রংপুরের তারাগঞ্জে কঠোরভাবে লকডাউন পালিত হয়েছে। সোমবার (৫ জুলাই) সকাল ৬টা থেকে উপজেলার সর্বত্র উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও কঠোরতার কারণে মানুষজন ঘর থেকে বেরোতে পারেনি। গুরুত্বপূর্ণ স্থানে আইন প্রয়োগকারীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুলিশের পাশাপাশি আনসার ভিডিপি ও গ্রাম পুলিশকে মাঠে দেখা গেছে। দোকানপাট, অফিস, আদালত বন্ধ ছিল। সকালে মাছ বাজারে মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। নির্দিষ্ট যানবাহন ছাড়া অন্য কোন যানবাহন চলাচল করেনি। উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন জায়গায় পুলিশ, আনছার ও গ্রাম পুলিশের টহল দিতে দেখা গেছে। তারাগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম সরকারি আদেশ অমান্য করায় পাঁচটি মোটরসাইকেল আরোহীকে মোট ১৩০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com