শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

থানায় অভিযোগ করায় নিজ বাড়িতেই অবরুদ্ধ ১টি পরিবার

Reading Time: < 1 minute

আনোয়ার হোসেন, রংপুর: :
রংপুরের পীরগঞ্জে এক অন্তঃসত্ত্বা গৃহবধুকে লাঠি দিয়ে পেটানোর ঘটনায় থানায় অভিযোগ করে প্রভাবশালীর অব্যাহত হুমকী-ধামকীতে নিজ বাড়িতেই মানবেতন জীবন যাপন করছে একটি পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার চতরা ইউনিয়নের বড় ভগবানপুর গ্রামে।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২এপ্রিল সকালে ছোট শিশু বাচ্চাদের খেলা-ধুলাকে কেন্দ্র করে বড় ভগবানপুর গ্রামের প্রভাবশালী হাফিজার রহমান (৪৫) ও তার পুত্র মেহেদী হাসান (১৮) প্রতিবেশী মৃত বদিউজ্জানের পুত্র সাজু মিয়ার বাড়িতে গিয়ে ৯মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মমিনা বেগমকে লাঠি দিয়ে বেদম প্রহার করে। এতে গৃহবধু মমিনা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মেডিকেলে দু’দিন চিকিৎসা শেষে তার স্বামী সাজু মিয়া বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করলে ক্ষুব্দ হয়ে উঠে প্রভাবশালী হাফিজার। সে প্রকাশ্যে সাজু মিয়ার হাত-পা কেটে নেয়াসহ এলাকা ছাড়া করার হুমকী দিয়ে আসছে। ফলে সাজু মিয়া তার স্ত্রী মমিনা বেগম ও শিশু পুত্র তুহিন বাবুকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে সরেজমিন গিয়ে জানা যায়, ২২ এপ্রিল সকালে সাজু মিয়ার শিশুপুত্র তুহিন বাবু (৬) ও হাফিজারের শিশুপুত্র ফাহিম বাবু (৭) এক সঙ্গে খেলাধুলা করার সময় ফাহিম বাবু আম দিয়ে ঢিল ছুড়লে তুহিন বাবুর চোখের কোনে সামান্য আঘাত পায়। এতে ক্ষিপ্ত হয়ে তুহিন বাবুও ফাহিম বাবুকে একটি ঢিল ছুড়ে মারলে দুর থেকে তা পিতা হাফিজুর দেখতে পেয়ে তুহিন বাবুকে ধাওয়া করে। এক পর্যায়ে তুহিন বাবু প্রাণভয়ে দৌড়ে পালিয়ে এসে নিজ ঘরের কোনায় লুকিয়ে পড়ে । এ সময় ক্ষিপ্ত হাফিজার ও তা বড় ছেলে মেহেদী হাসান শিশু তুহিনকে না পেয়ে টিউবওয়েল পাড়ে কাজে ব্যস্ত অন্তঃসত্ত্বা মমিনা বেগমকে লাঠি দিয়ে বেদম পিটিয়ে আহত করে। এ ব্যাপারে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ জানায়, ইতিমধ্যেই অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com