শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

দাগঞ্জ হাট দখল ও কাদায় বেহাল

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল ,রংপুর :
হাঁড়িভাঙা আমের মৌসুম। বুধবার থেকে পুরোদমে বাজারে এসেছে বিখ্যাত এই আম। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রতিদিন কোটি টাকা মূল্যের কয়েকশ’ ট্রাক আম দূর-দূরান্তে নিয়ে যাচ্ছেন পাইকাররা। ফুলে ফেঁপে উঠেছে হাঁড়িভাঙ্গা আমকেন্দ্রিক স্থানীয় অর্থনীতি।
কিন্তু,হাটের জায়গা দখল ও কাদায় আম কেনাবেচা করতে আসা চাষি ও পাইকাররা পড়ছেন মহাবিপদে। বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়ে আম বিক্রি করতে হচ্ছে। সেখানেও শান্তি নেই তাদের। কারণ শতাধিক দোকানদার রাস্তার জায়গা দখল করে রেখেছে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, রংপুরের মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা পদাগঞ্জ হাট। এই হাটে ঐতিহ্যবাহী হাঁড়িভাঙা আমের আড়ৎ বসে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে পাইকাররা আসেন আম কিনতে। গড়ে ২০০ ট্রাক আম বেচাকেনা হয় এই হাটে। কিন্তু হাটে নেই পর্যাপ্ত জায়গা। বেশির ভাগই দখল করে রেখেছে স্থানীয়রা। জায়গা সংকুলান না হওয়ায় আমচাষিরা রাস্তায় বসে বেচাকেনা করতেন। সেখানেও স্থানীয় দোকানদাররা দখল করে রেখেছেন। আম চাষিরা অবৈধভাবে দখল হওয়া সম্পত্তি উদ্ধারের আহ্বান জানিয়েছেন।
পদাগঞ্জ হাটে আম বিক্রি করতে আসা চাষি আকবর আলী ও নূর আমিন বলেন, এই ঐতিহ্যবাহী হাটে আম বিক্রি করতে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি। হাটে জায়গা নেই, বেশির ভাগই কাদায় পরিপূর্ণ। এ ছাড়া অবৈধ দোকানঘর বসিয়ে হাট ও রাস্তার জায়গা দখল করা হয়েছে। তাদের উচ্ছেদ করা প্রয়োজন।
খোড়াগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, হাঁড়িভাঙা আম আমাদের ঐতিহ্য। এই আম স্থানীয় অর্থনীতিতে চাঙ্গাভাব এনেছে। কিন্তু হাটে আম বেচাকেনার পর্যাপ্ত জায়গা নেই। বেশির ভাগ জায়গা দখলে রয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
পদাগঞ্জ হাট ইজারাদার কামরুজ্জামান বলেন, অনেক চেষ্টা করেও অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যাচ্ছে না। তাই হাঁড়িভাঙা আমের বাজার সঙ্কুচিত হয়ে পড়েছে। হাটের বেশ কিছু জায়গা দখলে নিয়ে হোটেল ও পানের ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন স্থানীয় শ্রী শাপলা চন্দ্র নামে এক ব্যক্তি। নজরুল ইসলামকে ভাড়া দিয়েছেন।
ভাড়াটিয়া নজরুল ইসলাম বলেন, জায়গা নেই। ব্যবসা করি কিভাবে? তাই রাস্তার ধারে জায়গা নিয়ে দোকান করেছি। একই কথা বলেন, চান্দু মিয়াসহ আরও অনেকে। মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা বলেন, হাটের উন্নয়নে ইতোমধ্যে মাটি ভরাটের কাজ চলমান রয়েছে। শিগগির অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com