শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

দিনাজপুরে যাত্রীবাহী ট্রেন তল্লাশি ৫০ লাখ টাকার হেরোইন উদ্ধার: আটক ২

Reading Time: < 1 minute

রংপুর ব্যুরো:
দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী ট্রেন তল্লাশি করে ৬০৬ গ্রাম হেরোইন ও এক নারীসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৩। অভিযানে উদ্ধার হওয়া হেরোইনের অনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর গ্রামের হুমায়ূন কবির (৪৮) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের রাহিমা খাতুন (২৫)। তারা ট্রেনসহ বিভিন্ন পরিবহনের মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করে আসছিলেন।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ নং প্লাটফর্মে ট্রেনে পরিবহনের জন্য বিশেষ কায়দায় রাখা অবৈধ মাদকদ্রব্য ৬০৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন নারীসহ দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ ও বিভিন্নভাবে পরিবহনসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
আটককৃতদের বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে জেলার পার্বতীপুর রেলওয়ে থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে র‌্যাব। সেই সাথে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com