মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

দিনাজপুর থেকে রাজশাহীতে এসে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করলো মতিহার থানা পুলিশ

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
দিনাজপুর থেকে রাজশাহী মহানগরীতে মায়ের খোঁজে এসে আব্দুল সোবহান (৫) নামের এক হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ।
উদ্ধারকৃত শিশু সোবহান দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেবপুর গ্রামের শাহিনুর ইসলামের ছেলে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেটের সামনে থেকে ওই শিশুকে উদ্ধার করে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মোবারক পারভেজ ও এসআই মোঃ মফিজুল ইসলাম। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেটের সামনে একটি পাঁচ বছরের শিশুকে কাঁদতে দেখে শিশুটির কাছে তার নাম ঠিকানা জানতে চায় মতিহার থানার এসআই মোঃ মফিজুল ইসলাম। কিন্তু শিশুটি তার নাম আব্দুল সোবহান ছাড়া অন্য কিছু বলতে পারে না। বিষয়টি তিনি মতিহার থানার ওসি শেখ মোঃ মোবারক পারভেজ-কে অবগত করা হলে। তিনি ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে থানায় নিয়ে আসেন। এরপর তার সাথে বন্ধুসুলভ আচরণ করে তার বাড়ির ঠিকানা জানতে চাইলে শিশুটি জানায়, তার বাড়ি হিলি বর্ডার। সে তার মায়ের সঙ্গে দেখা করতে রাজশাহীতে এসেছিল। পরবর্তীতে মতিহার থানা পুলিশ শিশুটির প্রকৃত পরিচয় জানার জন্য দিনাজপুর জেলার হাকিমপুর থানায় যোগাযোগ করে জানতে পারেন, ওই থানায় শিশু নিখোঁজের একটি জিডি হয়েছে। সেখানে শিশু সোবাহানের পরিচয় শনাক্ত হয়। পরিচয় শনাক্তের পর শিশু সোবাহানের পিতা শাহিনুর ইসলাম মতিহার থানায় আসেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত ১টায় মতিহার থানার অফিসার ইনচার্জ শিশু সোবাহানকে তার পিতার কাছে ফিরিয়ে দেন। ছেলেকে ফিরে পেয়ে শাহিনুর ইসলাম আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। শাহিনুর ইসলাম জানায়, প্রায় দুই বছর পূর্বে (শিশু) সোবাহানের মায়ের সঙ্গে তার ডিভোর্স হয়। ডিভোর্সের পর সোবাহানের মায়ের বিয়ে হয় রাজশাহীতে। তিনিও অন্যত্র বিয়ে করেন। শাহিনুর বর্তমানে দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। সেখানে শিশু সোবাহান তার বাবা ও সৎ মায়ের সঙ্গে থাকতো । গত ২০ ডিসেম্বর শিশুটি’র মা রাজশাহী থেকে তার বাবার বাড়ি হিলিতে বেড়াতে যায়। যাওয়ার সময় শিশু সোবাহানকে নিয়ে যায়। সেখানে দুইদিন রাখার পর গত (২৩ ডিসেম্বর) তাকে আবার তার বাবার কাছে রেখে রাজশাহী ফিরে আসেন। এদিকে শিশু সোবাহান মায়ের কাছে যেতে ব্যাকুল হয়ে উঠে। এরপর গত (২৪ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠে পরিবারের কাউকে না জানিয়ে জয়পুরহাট রেল-স্টেশনে এসে রাজশাহীর ট্রেনে উঠে রাজশাহী মহানগরীতে চলে আসে। রাজশাহীতে ট্রেন থেকে নেমে তার মাকে খুঁজতে থাকে। কিন্তু মায়ের ঠিকানা না জানায় সে টার্মিনালে রাত্রী যাপন করে। এরপর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে এসে কাঁদতে থাকে। পরে মতিহার থানা পুলিশ তাকে উদ্ধার করে।
শিশু সোবাহানকে ফিরে পেয়ে তার বাবা শাহিনুর ইসলাম অত্যন্ত আনন্দিত। তিনি মহানগরীর মতিহার থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com