শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
নয়াদিল্লিতে “বাংলা উৎসব তরুণ উদ্যোক্তা পুরস্কার ২০২৩” পেলেন পাবনার সন্তান সায়হাম খান। সয়াহাম খান পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের মোঃ নাসির উদ্দিন খানের ছেলে। গত ১৬ এপ্রিল ২০২৩ সন্ধায় ভারতের দিল্লির বিপিন চন্দ্র পাল অডিটেরিয়াম(সিআর পার্ক দিল্লি)তে “বাংলা উৎসব তরুণ উদ্যোক্তা পুরস্কার ২০২৩”প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাবনার তরুন ব্যবসায়ী সায়হাম খানকে তরুন উদ্যোক্তা হিসাবে মনোনীত করে তাকে সম্মামনা ও ক্রেস্ট প্রদান করা হয়। বাংলাদেশের সাবেক গভর্নর ও দেশ বরেন্য অর্থনীতিবিদ ড. আতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরুস্কার প্রদান করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ড. বিবেক দেব রয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতের রাষ্ট্রদুত রিভা গাংগুলি দাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ ও অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন প্রেস মিনিষ্টার বিশিষ্ট সাংবাদিক সাবান মাহমুদ। উল্লেখ্য ক্যাপ্টেন চারকোল ইন্ডাষ্ট্রি এবং ক্যাপ্টেন এগ্রো ফুড ইন্ডাষ্ট্রি এর স্বাত্তাধিকারী তরুন উদ্যোক্তা সায়হাম খানকে মনোনীত করেন দিল্লিতে অনুষ্ঠিত “বাংলা উৎসব ২০২৩” কর্তৃপক্ষ। পুরুস্কার পেয়ে সায়হাম খান বলেন, এত অল্প বয়সে এমন সম্মামনা পাবো আমি ভাবতেও পারিনি। এ সম্মামনা আমার একার না, আমার প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের। এ সম্মমনা পেয়ে বাংলাদেশী হিসাবে আমি গর্বিত মনে করছি। এ সম্মামনা আমাকে ও আমার কাজকে আরো গতিশীল করে তুলবে। সদালোপী ও পরোপকারী তরুন উদ্যোক্তা সায়হাম খান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বর্তমান পাবনা জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক। সায়হাম খান আগামীতে তার উত্তরোত্তর সাফল্যের জন্য সবার দেয়া ও সহযোগিতা কামনা করেন।