সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

দীঘিনালায় কিশোরীর লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা মেরুং ইউনিয়নের ১টি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে সালমা আক্তার ১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(৪ মার্চ) রাত আড়াইটার দিকে রশিক নগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। কিশোরী মেরুং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো: সোবাহানের মেয়ে। এ বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক জানান, রশিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লাশটি পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। কিশোরীর গলায় গামছা প্যাঁচানো ছিল ও এতে কয়েকটি গিঁট দেওয়া ছিল। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com