রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা:
দীর্ঘদিন পর আবারও ঈশ্বরদীর রাজনৈতিক অঙ্গনে ১০হাজার কম্বল বিতরণ করে নতুন চমক সৃষ্টি করেছেন সাবেক ভুমিমন্ত্রীর ছেলে ও আওয়ামীলীগ কেন্দ্রিয় তথ্য ও গবেষনা উপ-কমিটির সদস্য সাকিবুর রহমান শরীফ কনক। শুক্রবার সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত শহরের নিজ বাড়ি চত্বরে ঈশ্বরদীর বিভিন্ন অঞ্চলের গরীবদুঃস্থদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে আওয়ামীলীগ নেতা আকাল সরদার,রাসেল শরীফ,যুবলীগ সভাপতি শিরহান শরীফ কনক,রফিকুল ইসলাম রাফিক,পৌর ছাত্রলীগ সভাপতি শৈশব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান শেখসহ অন্যরা। বিজয় দিবসে বড় মাপের বিজয় র্যালি বের করে এবং বিগত কয়েক বছর ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ করে সুনাম অর্জন করেন। এর আগে। উল্লেখ্য,ঈশ্বরদীতে এর আগে কোন নেতা বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এত বেশী পরিমাণের কম্বল বিতরণের রেকর্ড নেই। কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কনক বলেন, বিএনপি কখনও দুঃস্থ মানুষের পাশে থাকেনি এবং আগামিতেও থাকবেনা।