মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

দীর্ঘ বিরতির পর রাজশাহীতে আবারও মশা নিধন কার্যক্রম শুরু

দীর্ঘ বিরতির পর রাজশাহীতে আবারও মশা নিধন কার্যক্রম শুরু দীর্ঘ বিরতির পর রাজশাহীতে আবারও মশা নিধন কার্যক্রম শুরু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে মশা নিয়ন্ত্রণে ১৫ দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় পদ্মা আবাসিক এলাকার নর্দমায় ফগার মেশিনের স্প্রে কার্যক্রমের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাসিক সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় প্রতিদিন ৫টি করে ওয়ার্ডে সকাল সাড়ে ৬টা থেকে ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত হবে। এক দিনে মোট ১০টি ওয়ার্ডে দুই সাইকেলে চক্রাকারে এ কার্যক্রম চলবে।

উদ্বোধনকালে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন এবং রাজশাহীকে আরও উন্নত ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ এবং খাল পুনঃখনন কর্মসূচি উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ নতুনভাবে গড়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মশক নিয়ন্ত্রণ কার্যক্রম প্রসঙ্গে রাসিক প্রশাসক জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় ফগার স্প্রে কার্যক্রম শুরু হলো, যা ১৫ দিনব্যাপী চলবে। পবিত্র রমজান মাসে দিনে একবার করে এ কার্যক্রম পরিচালিত হবে। ভবিষ্যতে এ কার্যক্রম নিয়মিত চালু রাখার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে শিগগিরই ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করা হবে এবং রাজশাহীতে হাইটেক পার্কের কার্যক্রম সচল করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা (মশক) জুবায়ের হোসেন মুনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com