শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

দুর্নীতির সংবাদ প্রকাশের মামলায় রংপুরের ৩ সাংবাদিকের জামিন

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:

রংপুর সদর উপজেলার এক ইউপি চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) করা মামলায় মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদূমী, দেশ রূপান্তরের রংপুর প্রতিনিধি মামুন রশীদ ও ঢাকা পোস্টের নীলফামারী প্রতিনিধি শরিফুল ইসলামকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক ড. মো. আব্দুল মজিদ ওই তিন সাংবাদিকের জামিন আবেদন মঞ্জুর করেন। মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে ভিজিএফের চাল অন্যত্র সরিয়ে রাখার অভিযোগে সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানাকে র‌্যাব-১৩ অভিযান চালিয়ে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনার কিছুদিন পর ওই মামলায় জামিন পান চেয়ারম্যান। সরকারি নির্দেশনা অমান্য করে এই চেয়ারম্যান ভিজিডি কার্ড নিয়ে আত্মীয়করণ করে প্রকৃত হতদরিদ্র ও দুস্থদের বঞ্চিত করেন বলেও অভিযোগ ওঠে। সরকারি সুবিধা বঞ্চিত ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে তার প্রভাবশালী এক স্বজনকে দিয়ে গত বছরের ১৬ জুন ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করান। ওই মামলায় গত ১৬ জুলাই তিন সাংবাদিকের নামে আদালত সমন জারি করেন। অথচ চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি। কিন্তু ওই ইউপি চেয়ারম্যানের স্বজন অর্থাৎ মামলার বাদীর অভিযোগ প্রকাশিত সংবাদে ভুল তথ্য ও ছবি প্রকাশ করে সম্মানহানি করা হয়েছে। এ কারণে তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি মামলা দায়ের করেন। মঙ্গলবার ওই মামলায় দুইপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালতের বিচারক তিন সাংবাদিককে জামিন প্রদান করেন। এ সময় আদালতে বাদী ও বিবাদীপক্ষ উভয়ই উপস্থিত ছিলেন। সাংবাদিকদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ ও অ্যাডভোকেট ফিরোজ কবীর চৌধুরী গুঞ্জন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com