সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

দূর্গাপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট পরিচালনা ১০ হাজার টাকা জরিমানা আদায়

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর দূর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিএসটিআই। এ সময় বিভিন্ন বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার(২অক্টোবর) উপজেলা প্রশাসন দূর্গাপুর, রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযান চালাকালে দূর্গাপুর বাজারে ফিস ফিড বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স মুহিন এন্টারপ্রাইজ (উৎপাদনকারী- মতিউর ফিড মিল), নামের প্রতিষ্ঠানকে তাদের পণ্যের অনুক‚লে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় এবং মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।একই অভিযানে মেসার্স মবিন অয়েল মিলস, প্রতিষ্ঠানটির উৎপাদিত সরিষার তেল পণ্যের অনুক‚লে সিএম লাইসেন্স আগামী দুই সপ্তাহের মধ্যে গ্রহণের শর্ত প্রদান করেন বিজ্ঞ আদালত।অভিযানটি পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল করিম। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম. হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম)।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com