শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

দূর্গাপুরে হেরোইন ও বিপুল পরিমান টারপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর দূর্গাপুরে হেরোইন ও বিপুল পরিমান টারপেন্টাডল ট্যাবলেট-সহ মোঃ সোহাগ রানা (৩১) নামের এক মাদক কারবারী গ্রেফতার করেছে র‌্যাব-৫।
বৃহস্পতিবার (১১ জানুয়ারী) রাত পৌনে ১০টায় দূর্গাপুর থানাধীন জয়পুর ইউনিয়নের বাজুখলসী (মঙ্গলপাড়া) গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসত বাড়িতে তল্লাশী চালিয়ে ১০০ গ্রাম হেরোইন ও ৪৫৯ পিচ টারপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ সোহাগ রানা, সে দূর্গাপুর থানার জয়পুর ইউনিয়নের বাজুখলসী (মঙ্গলপাড়া) গ্রামের মোঃ নাজিমুদ্দিনের ছেলে।
শুক্রবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, উদ্ধারকৃত হেরোইন এবং টারপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে রেখেছিলো।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দূর্গাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও তার বিরুদ্ধে দূর্গাপুর থানার মামলা নং-০৫, তারিখ-০৫/১২/২০২২ (জিআর-২১২/২২)। ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ৮(ক) বিদ্যমান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com