মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

দেশের সাহিত্য ও সংস্কৃতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার-সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো :
তৃণমূল পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে রংপুরে দুই দিনব্যাপি বিভাগীয় সাহিত্যমেলা শুরু হয়েছে। আজ বুধবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, মৌলবাদীদের কারণে হুমকির মুখে থাকা দেশের সাহিত্য ও সংস্কৃতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার। দেশীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিককর্মীরা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রংপুর বিভাগীয় প্রশাসন ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আজ বৃহস্পতিবার পর্যন্ত। উদ্বোধনী দিনে রংপুর বিভাগের সাহিত্য ও সংস্কৃতি: শনাক্তযোগ্য বিষয় ও প্রবণতা শীর্ষক প্রবন্ধ নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক রাজা সহিদুল আসলাম। দিনব্যাপী আলোচনা ছাড়াও সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে মেলাকে প্রাণবন্ত করে তোলেন সাহিত্য ও সংস্কৃতিকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com