শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১ পাবনার ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর দাফন সম্পন্ন পাবনা  ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ৫ মামলা চলাকালীন জমি বিক্রি ও বাড়ি ভাঙার হুমকির অভিযোগ, কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ

দেশ বিরোধী কর্মকান্ডকে রুখতে রংপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
বিএনপি-জামায়াতের দেশ বিরোধী যে কোন কর্মকান্ডকে রুখে দেয়ার ঘোষণা দিয়ে রংপুর নগরীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বুধবার নগরীর বঙ্গবন্ধু ম্যূরাল প্রাঙ্গনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাবেশ কর্মসূচী পালন হয়েছে। এই কর্মসূচীর আয়োজন করে রংপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।
এতে মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, সাবেক সভাপপতি সাফিউর রহমান সফি, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাড. দিলশাদ ইসলাম মুকুল, রেজাউল ইসলাম মিলন, নিধুরাম অধিকারী, নওশাদ রশিদ, ফয়জুল হাসান রুবেল, আবু সাদাত মোঃ শাওন, রেজাউল ইসলাম রেজা, শাহনাজ বেগম, মহানগর যুব মহিলা লীগের সভাপতি শাহনাজ বিউটি, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ। এসময় রংপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com