শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

News Headline :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি ক্ষমা না চাইলে পাবনায় সারজিস ও তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- সংবাদ সম্মেলনে জেলা বিএনপি

দৈনিক আজকালের খবর পত্রিকা’র সাংবাদিক না ফেরার দেশে চলে গেলেন

দৈনিক আজকালের খবর পত্রিকা'র সাংবাদিক না ফেরার দেশে চলে গেলেন

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন বদলগাছী, নওগাঁ :
নওগাঁর বদলগাছী উপজেলার “দৈনিক আজকালের খবর” পত্রিকা’র প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। সাংবাদিক আবু সাইদ বদলগাছী উপজেলার চাংলা গ্রামের মৃত আফসার আলীর ছেলে। জনাযায়, (১৮ ডিসেম্বর) বুধবার বিকেল ৩ টার দিকে সাংবাদিক আবু সাঈদ হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। পরে বিকেল সাড়ে ৪ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক আবু সাইদ দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে উপজেলা সদরে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক আজকালের খবর পত্রিকায় বদলগাছী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুতে জেলা প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ এবং বদলগাছী প্রেস ক্লাব, সাংবাদিক সংস্থা বদলগাছী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com