বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে আগামীতে একটি সংঘাত পরিস্থিতি সৃষ্টি হতে পারে-শেরীফা কাদের এমপি

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
জাতীয় পার্টির তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিশ্বাস করেনা, তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হতে হবে। বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক যে অবস্থা আওয়ামী লীগ – বিএনপি এক দফায় অবস্থান করছেন। তাতে মনে হচ্ছে আগামীতে একটি সংঘাত পরিস্থিতি বিরাজ করতে পারে। জাতীয় পার্টির সংঘাত চায়না। তাই সকল দলকে আলোচনায় বসে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে ‌।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ জাতীয় পার্টির মতবিনিময় সভায়, চেয়ারম্যানের উপদেষ্টা, জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি ও লালমনিরহাট জেলা শাখার আহবায়ক শেরিফা কাদের এমপি উপরোক্ত কথাগুলো বলেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে পৌঁছালে উপজেলা নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।শেরিফা কাদের বলেন, দেশে যে নৈরাজ্য চলছে তা থেকে শান্তি ফিরে পেতে জাতীয় পার্টির সরকার দরকার। জাতীয় পার্টি কোন দলের সঙ্গে আগামী নির্বাচনে যাবে তা এখনো বলার সময় হয়নি। তবে লুটপাটকারী বা সন্ত্রাসী দলের সঙ্গে জাপা সরকার গঠন করবে না। দেশের মানুষের আশা সুষ্ঠু নির্বাচন হোক। প্রয়োজনে জাতীয় পার্টি ৩০০ আসনে একক প্রার্থী দিয়ে নির্বাচন করবে।এসময় আরও বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ কাজী মোঃ মশিউর রহমান, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মোল্লা ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল গণি সরকার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি যুগ্ন আহবায়ক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল কালাম আজাদ এবং উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও কামারদহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com