রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ পাবনা জেলা শাখা

Reading Time: < 1 minute

মুজিবুল হক লাজুক ,পাবনা :
বিদ্যুৎ,গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্যের উর্ধ্বগতি  প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণঅধিকার পরিষদ পাবনা জেলা শাখা।
শুক্রবার (১০ফেব্রুয়ারি) দুপুরে হামিদ রোড় পাবনা প্রেসক্লাবের  গণঅধিকার পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। পরে নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গণঅধিকার পরিষদ পাবনা জেলা শাখা’র কার্যালয়ে শেষ হয়। এসময় মানববন্ধনে বক্তব্যদেন, গণঅধিকার পরিষদ পাবনা জেলা শাখার  আহবায়ক  এডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েল,  সদস্য সচিব মাজহারুল ইসলাম,  যুগ্ম আহবায়ক  জাহাঙ্গীর হোসেন, গণঅধিকার পরিষদ পাবনা সদর উপজেলা  সদস্য সচিব, বিপ্লব হোসেন,  যুবঅধিকার পরিষদ, পাবনা জেলা সভাপতি  নুর হোসেন নিয়ন, সদস্য সচিব  নাইমুর হোসেন খান, ছাত্র অধিকর পরিষদ, পাবনা জেলা  সভাপতি  আয়নুল হক, সাংগঠনিক সম্পাদক  মিনহাজ হোসেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রিয় কমিটি  সহকারী আহবায়ক মাহবুব জনি,  ছাত্রঅধিকার  সহ-সভাপতি  সাব্বির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় বক্তারা ভোজ্যতেলসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সব নিত্যপণ্যে ভর্তুকির মাধ্যমে দাম কমিয়ে আনার জোর দাবি জানান এবং জিনিসপত্রের দাম না কমালে এই অবৈধ সরকারে পদত্যাগের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com