শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

ধর্ষনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ নওগাঁর মহাদেবপুরে গৃহবধুর লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

ফজলুল করিম সবুজ, নওগাঁ:
নওগাঁর মহাদেবপুরে ধান খেত থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।শ্বাসরোধে হত্যার অভিযোগে গৃহবধুর ভাই থানায় মামলা করেছে। গত ১৫ মে শনিবার সকালে উপজেলার চেরাগপুর ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের উত্তর পাড়ার কছিমুদ্দীনের স্ত্রী নাসিমা বেগমের (৩৬)মৃতদেহ বাড়ির অদুরের ধান খেতে পড়ে থাকতে দেখে গ্রামবাসী, পরে থানা পুলিশকে জানায়। এ খবর পেয়ে মহাদেবপুর পুলিশের সার্কেল এস পি এটি এম মায়নুল ইসলাম ও থানার অফিসার ইনর্চাজ আজম উদ্দিন মাহমুদ বেলা ১ টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরন করে। গৃহবধুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃসহ তার গলায় দাগ ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ১৪ মে ঈদের দিন সন্ধ্যার পরে গৃহবধু নাসিমা বেগম বাড়ী থেকে নিখোঁজ হয়। পুলিশের ধারণা নাসীমা বেগমকে ধর্ষনের পর তাকে হত্যা করে দুঃস্কৃতিকারীরা পালিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন এ ঘটনায় গৃহবধুর ছোট ভাই মোঃ আইজুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com