সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

ধুনটে ১৮ পারার হাফেজাকে যৌননির্যাতনের দায়ে নিপীড়ক গ্রেফতার

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার,ধুনট বগুড়া:
অবশেষে গ্রেফতার হলেন বগুড়ার ধুনটের আঠারো পারার হাফেজা মাদ্রাসার ছাত্রীর যৌন নিপীড়ক গেদা আকন্দ (৩৮)। দিনভর নানা নাটকীয়তার পর গত ১৬ মে (সোমবার) একই উপজেলার সদর ইউনিয়নের পার ধুনট গ্রামের আত্মীয় বাড়ি থেকে তাকে আটক করেছে পুলিশ। আটককৃত গেদা উপজেলার চালাপাড়া উত্তর পাড়ার ওসমান গনির ছেলে। ভিকটিম শিক্ষার্থী উপজেলার একটি মাদ্রাসার ১৮ পারার কোরআনের হাফেজা।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৪ মে লম্পট গেদা শিশুটিকে( পাতা আক্তার’১১) গাছ থেকে আম পেরে দেওয়ার কথা বলে কৌশলে তার রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে লম্পট গেদা সটকে পড়ে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে ধুনট থানায় অভিযোগ করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজ্জাকুল ইসলাম ও এস আই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে পার ধুনট গ্রাম হতে তাকে আটক করেন। এবিষয়ে জানতে চাইলে (ওসি তদন্ত) রাজ্জাকুল ইসলাম বলেন, ভিকটিমের পিতা মামলা দায়ের করার পর বিবাদীকে গ্রেফতার করে থানা হতে বগুড়া জেলা আদালতে স্থানান্তর করা হয়েছে।
নির্যাতিতার পিতার লিখিত অভিযোগের প্রেক্ষিতে ধুনট থানার মামলা নং-১২, তারিখ-১৬-০৫-২০২২ খ্রিঃ ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩) এর ১০ রুজু হয়।
এবিষয়ে দেশের বিভিন্ন পত্রিকা ও নিউজ পোর্টালে কিশোরী মাদ্রাসা ছাত্রী শ্লীলতাহানি পুলিশের অসহযোগিতা নামে খবরটি প্রকাশিত হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com