মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নওগাঁয় জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ির ভাঙচুর

নওগাঁয় জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ির ভাঙচুর

Reading Time: < 1 minute

মোঃ-হাবিবুর রহমান,নওগাঁ :
নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মামুন হোসেন নামের এক অসহায় হতদরিদ্র গরীব লোকের বসত বাড়ি ভেঙে জমি জবর দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে । এই ঘটনাটি ঘটেছে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।
ভুক্তভোগী মামুন হোসেন জানান, প্রতিপক্ষ বেলাল হোসেন,আইনাল হোসেন, রেজাউল করিম সহ তাদের ভাইদের সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত এবং পারিবারিক বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গতকাল শুক্রবার সকালে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে এসে অতর্কিতভাবে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করে । এসময় তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুরসহ বসতবাড়ির ভিতর এবং বাহিরে থাকা বিভিন্ন রকমের মালামাল লুটপাট পাট করে নিয়ে যায়। এবং জোরপূর্বক জমি জবর দখল করে নেওয়ার চেষ্টা করে । এতে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী। স্থানীয় এলাকাবাসী মকবুল হোসেন, বাবুল আলী,মানিকজান, সুফিয়া বিবি জানান,দিঘীদিন ধরে মামুন হোসেন তার বসতবাড়িতে বসবাস করে আসছে, কিন্তু প্রতিপক্ষ বেলাল হোসেন, আইনাল হোসেন, রেজাউল করিম তারা এসে বলেন,এই জমি তারা মামুনের বাবার কাছ থেকে ক্রয় করে নিয়েছে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে দন্ধ চলছে কিন্তু হটাত করে গতকাল শুক্রবার সকালে তারা এসে বাড়িঘর ভাংচুর করে জমি দখল নেওয়ার চেষ্টা করছেন। এ ব্যাপারে অভিযুক্ত বেলাল হোসেন, আইনাল হোসেন, রেজাউল করিম, জানান,মামুন হোসেনকে আমরা বারবার বলে আসছি এই জমি আমরা তোমার বাবার কাছ থেকে ক্রয় করে নিয়েছি জমি আমাদের , তাহাকে বারবার বলার পরেও আমাদের জমি বুঝিয়ে দেয়নি। তাই আমরা বাড়িঘর ভাংচুর করে ভেঙ্গে দিয়েছি। এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুল গনী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় মামুন হোসেন, তার প্রতিপক্ষ বেলাল হোসেন, আইনাল হোসেন, রেজাউল করিম সহ কয়েক জনকে আসামী করে শুক্রবার দুপুরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com