শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নওগাঁয় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালক ও হেলপার নিহত

নওগাঁয় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালক ও হেলপার নিহত

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,নওগাঁ:
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। ৩ ডিসেম্বর,মঙ্গলবার সকাল ৯টার দিকে মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে ট্রাক চালক সুমন মিয়ার (৩২) পরিচয় পাওয়া গেছে। তার বাবার নাম শামছুল আলম।তবে হেলপারের পরিচয় এখনও পাওয়া যায়নি।ভীমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আকবর বিষয়টি নিশ্চিত করে জানান, খড় বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক সড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক এবং হেলপার ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধারের কাজ চলছে এবং অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com