মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নওগাঁয় তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নবম শ্রেণির স্কুলছাত্র গ্রেফতার

নওগাঁয় তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নবম শ্রেণির স্কুলছাত্র গ্রেফতার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ:
নওগাঁয় বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তিন বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক স্কুল ছাত্রকে (১৬) গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) নওগাঁ জেলার ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার পৌর এলাকার দক্ষিণ চকযদু গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে রাতে ওই শিশুর পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা সুত্রে জানা যায়, অভিযুক্ত কিশোর সদর এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। ঘটনার দিনে উপজেলার দক্ষিণ চকযদু এলাকায় তার নিজ বাড়িতে স্থানীয় জনৈক ব্যক্তির তিন বছর বয়সী এক শিশুকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির কান্নার চিৎকারে তার মা’সহ স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এক পর্যায়ে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে থানা পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেন।পরে ধর্ষণের ঘটনার দায় থানা পুলিশের নিকট স্বীকার করে ওই স্কুল পড়ুয়া কিশোর। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে, মামলার প্রেক্ষিতে বুধবার সকালে কিশোরকে শিশু আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত অভিযুক্ত কিশোরকে নওগাঁ জেলা কারাগারের কিশোর ওয়ার্ডে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com