সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

নওগাঁয় পুলিশের নিয়োগের প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অপরাধে একজন গ্রেফতার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,নওগাঁ :
নওগাঁ পুলিশ লাইন মাঠে পুলিশের কনস্টেবল পদের নিয়োগের প্রথম ধাপে বাছাই পরীক্ষা চলাকালীন সময়ে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অপরাধে একজন প্রতারককে আটক করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশের এক বিবৃতিতে জানা যায়,আজ ২৫ শে অক্টোবর,সোমবার নওগাঁ পুলিশ লাইন মাঠে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রথম ধাপের বাছাই পরীক্ষা চলাকালীন বেলা পৌনে একটার সময় পুলিশ লাইন নওগাঁর ১ নম্বর গেটের সামনে থেকে এক প্রতারককে আটক করা হয়।
আটককৃত প্রতারক নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার গগনপুর পূর্বপাড়া গ্রামের মৃত বারিক মন্ডলের ছেলে হাসান (৪৮)। সে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধ টাকা লেনদেন কালে পঞ্চাশ হাজার টাকাসহ হাতেনাতে আটক হন । তবে অপর সহযোগী এবং ভিকটিম টাকা প্রদানকারী সুকৌশলে লোকজনের ভিড়ের মধ্য দিয়ে পালিয়ে যান বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রতারক হাসানের বিরুদ্ধে মামলা রুজু সহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com